জন্মদিনে কেয়া পায়েলকে সঙ্গে নিয়ে শ্রোতাদের উপহার দেবেন ইমরান

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০৩:১১ এএম

আগামী ৫ সেপ্টেম্বর সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন। দিনটিতে শ্রোতা দর্শকদের বিশেষ উপহার দিচ্ছেন তিনি। থাকছে ভিডিও চমকও। সিএমভির ব্যানারে এদিন তিনি প্রকাশ করবেন নতুন গানচিত্র ‘পরান বন্ধুরে’। এটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এতে মডেল হিসেবেও দেখা যাবে ইমরানকে। তার বিপরীতে রয়েছেন মডেল-অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

ইমরান বলেন, ‘আমার জন্মদিন উপলক্ষে গানটি করেছি। যারা আমার গান পছন্দ করেন, ভালোবেসে বরাবরই ধন্য করেন- তাদের জন্য এটি আমার বিশেষ উপহার। আমার জন্য সবাই দোয়া করবেন।’

ইমরান আরও জানান, এই গানটি একটু আলাদা ঢংয়ে তৈরি করেছেন। যা তার অন্য গানগুলো থেকে আলাদা। এটি তার ভক্ত-শ্রোতারা পছন্দ করবেন বলেও আশাবাদ তার। সিএমভি জানায়, ৫ সেপ্টেম্বর গান চিত্রটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত