যাত্রাবাড়ীতে নিজ বাসায় মা ও দেড় বছরের শিশু খুন

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০৯:২১ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকার একটি বাসা থেকে মা ও তার দেড় বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী আব্দুল অহিদ পলাতক।

রাত ১১টার দিকে মীরহাজীরবাগের ১৯২ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত মায়ের নাম রোমা আক্তার (২৭)। শিশুটির নাম মো. রিশাদ।

যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে অহিদ স্ত্রী ও সন্তানকে হত্যার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআই আরও জানান, পিটিয়ে বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত