কর্নেল (অব.) শহিদ ও তার স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:২৭ এএম

অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রী মিসেস ফারজানা আনজুম খানকে জাল টাকা রাখার দায়ে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

গতকাল বুধবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা  এই রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস কারাভোগের আদেশ দেওয়া হয়।

কর্নেল শহিদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী মিসেস ফারজানা আনজুম খান পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করেছে।

২০১৯ সালের ১৭ জানুয়ারি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের ফেক কারেন্সি নোট টিমের পুলিশ পরিদর্শক (নি.) বিপ্লব কিশোর শীল দুটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত