‘আগামী দিনগুলোতে কর্মক্ষেত্রসহ সব মানবিক কার্যক্রমে পুরুষের পাশাপাশি নারীদের সমান সুযোগ ও অংশীদারত্বের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এই নিয়ে কর্মীদের আরও সচেতন করতে ভবিষ্যতে অ্যাডভোকেসি কার্যক্রম জোরাল করা হবে।’
গতকাল বুধবার সকালে কক্সবাজারের পৃথক দুটি হোটেলে ‘মানবিক কার্যক্রমে জেন্ডার মেইনস্ট্রিমিং বিষয়ে স্থানীয় সহযোগী সংস্থার দক্ষতা উন্নয়নমূলক’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি) দুদিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে আজ বৃহস্পতিবার।
এতে প্রশিক্ষণার্থী হিসেবে ব্র্যাকের ছয়টি পার্টনার এনজিও থেকে সিনিয়র ও মাঠ পর্যায়ের কর্মীরা অংশ নেন।
প্রশিক্ষণে সেশন পরিচালনাকারী হিসেবে ছিলেন ব্র্যাকের এইচসিএমপি’র আওতাধীন জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) কর্মসূচির আঞ্চলিক ম্যানেজার মো. হামিদুল হক। বিজ্ঞপ্তি
