দ্বিতীয় দিনের কলম বিরতিতে বশেমুরবিপ্রবি অফিসার্স অ‌্যা‌সো‌সি‌য়েশন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:০০ পিএম

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিসার্স অ‌্যা‌সো‌সি‌য়েশন।

আইন না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া, দীর্ঘ দিন ডিউ হওয়ার পরেও আপগ্রেডেশন বোর্ড না করা এবং ডিউ ডেট বাস্তবায়ন না হওয়ায়- এই তিনটি কারণে বুধবার কলম বিরতি ঘোষণা করে কর্মকর্তাদের সংগঠনটি।

বশেমুরবিপ্রবি অফিসার্স অ‌্যা‌সো‌সি‌য়েশনের সভাপতি তুহিন মাহমুদ বলেন, ‘আমাদের মোট তিনটি দাবি রয়েছে। এ সকল দাবি পূরণ হলেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করবো।’

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব‌্যাহত থাক‌বে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত