চট্টগ্রামে আরও ২ মৃত্যু, শনাক্তের হার ১০ শতাংশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়। সেদিনও জেলাটিতে করোনায় দুজনের মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১০।

২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৬ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৭৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নগরের বাসিন্দা।

সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৯ হাজার ৯২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ২৪১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত