সাভারে ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৫০ এএম

সাভারের আশুলিয়ায় ছাঁটাই হওয়া ৮৪ শ্রমিককে চাকরি পুনর্বহালসহ সাত দফা দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। গতকাল শনিবার সকালে ‘এনার্জি প্যাক লি. শ্রমিকবৃন্দের’ ব্যানারে কারখানার মূল ফটকের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, গত ৫ আগস্ট ইনক্রিমেন্ট, ওভারটাইম এবং হাজিরা বোনাসের দাবিতে কারখানার ভেতরেই আন্দোলন করেন তারা। পরে কারখানা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আন্দোলন করা ৮৪ জন শ্রমিককে মৌখিকভাবে ছাঁটাই করে। যাদের ছাঁটাই করা হয়েছে তাদের প্রত্যেকের চাকরির বয়স কমপক্ষে ১০-১২ বছর। ছাঁটাই শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি ছাড়াও সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন তারা।

এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লি.র জনপ্রশাসন বিভাগের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, তাদের বেতন সম্পূর্ণভাবে পরিশোধ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত