প্রথম নারী দাবা লিগ কাল থেকে শুরু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৯ এএম

ঘরোয়া দাবায় এতদিন নারীদের খেলতে হতো পুরুষদের সঙ্গেই। আলাদা কোনো লিগ ছিল না। বাংলাদেশ দাবা ফেডারেশন প্রথমবারের মতো নারী দাবা লিগ আয়োজন করতে যাচ্ছে। ৮ থেকে ১৬ সেপ্টেম্বর হবে ‘মুজিববর্ষ প্রথম নারী দাবা লিগ’। মোট ১০ দল অংশ নেবে এই আসরে। একেকটি দল ছয়জন করে নারী দাবাড়ু দলভুক্ত করতে পারবে। প্রথম নারী দাবা লিগ সামনে রেখে ভালো দল গড়েছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী। পুলিশ দলের হয়ে খেলবেন দেশের সবচেয়ে সফল ও বর্ষীয়ান দাবাড়ু মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শিরিন সুলতানা। এই লিগের পৃষ্ঠপোষকতা করছে আকিজ সিরামিকস। লিগের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা। এ ছাড়া রানার্সআপ ও তৃতীয় স্থান পাওয়া দল পাবে ৩০ হাজার ও ২০ হাজার টাকা। প্রথম নারী দাবা লিগে অংশ নেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, শাহিন চেজ ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেজ ক্লাব, তিতাস ক্লাব, শেখ রাসেল চেজ ক্লাব, সোনালী ব্যাংক স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমোরিয়াল চেজ ক্লাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত