প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার করা হবে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫২ এএম

দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্র্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন।

চুক্তিতে ‘দেশের ৩২টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের নিমিত্ত সম্ভাব্যতা যাচাই’ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক জোহরা বেগম (উপসচিব) এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান শেলটেক প্রাইভেটের পক্ষে ভাইস চেয়ারম্যান এসকে. বশির আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত