সুনামগঞ্জের শাল্লায় হামলার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাসের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বুধবার সারা দেশে সাংস্কৃতিক সমাবেশ করে ঝুমন দাসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান সংস্কৃতিকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় উদীচীর সংগীত বিভাগের দুটি সমবেত সংগীতের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়।
এরপর প্রতিবাদী গান, আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সমাবেশে সংহতি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ‘এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই, আপনারা ঝুমন দাসকে মুক্তি দিন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন।
