স্বামী পরিচয়ে বাসাভাড়া নিয়ে কথিত স্ত্রীকে হত্যা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৩ এএম

সাভারে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বসায় ওঠার প্রথম রাতেই অজ্ঞাতপরিচয় এক নারীকে (৪৫) শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পরিচয়দানকারী ওই ব্যক্তি পলাতক রয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়ি থেকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই নারী একই এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে অজ্ঞাত দুজন বাবুলের বাসায় ভাড়া ওঠেন। রাতেই ওই কাপড় ব্যবসায়ী নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় ওই ব্যক্তি। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে মামলা করে ঘাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত