মাওয়া-বাংলাবাজার

স্রোত না কমা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে : খালিদ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৪ এএম

স্রোত না কমা পর্যন্ত মাওয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেছেন, ‘পানির প্রবাহ বেড়ে যাওয়ায় মাওয়া চ্যানেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’ গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, গত বছর যখন ফেরিগুলো চলেছে তখন পদ্মা সেতুর স্প্যানগুলো বসানো ছিল না। এখন একটা সুনির্দিষ্ট পকেটের মধ্য দিয়ে ফেরিগুলো চালাতে হয়। কারণ সব স্প্যান বসে গেছে, পদ্মা সেতু অলমোস্ট রেডি আছে বলা যায়। এমন অবস্থায় যখন ঘূর্ণায়নগুলো শুরু হয় তখন কিন্তু নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে যায়। দেশবাসীকে আর আতঙ্কের মধ্যে রাখতে চাই না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত