সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে কাঁচপুর হাইওয়ে থানার পরিত্যক্ত গাড়ি রাখার ডাম্পিং থেকে একটি গাড়ির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নবজাতকের বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে জনৈক এক ব্যক্তি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান, অজ্ঞাত এক ব্যক্তি কাঁচপুর হাইওয়ে থানার পাশে গাড়ি রাখার ডাম্পিংয়ে এক নবজাতককে ফেলে গেছেন। খবর পেয়ে পুলিশ মৃত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে।
নবজাতকের লাশ রাতেই ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
