প্রেস ক্লাবে রিজভী

আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতি আড়াল করা হচ্ছে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৯ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সারা দেশে আশ্রয়ণ প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, সেখান থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন। আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতি আড়াল করলেন।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘যারাই আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের না ধরে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত