মানিকগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৪:০২ পিএম

এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শিবালয় থানা-পুলিশ।

বিষয়টি শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতা নকুল উপজেলার শিবালয় নতুন পাড়ার মৃত মঙ্গল শীলের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিবালয় থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের করেছেন।

ভুক্তভোগী বলেন, আওয়ামী লীগ নেতা নকুল মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এতে তার একটি হাত ভেঙে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি আসেন। এ সময় আমি প্রতিদিন তিন’শ টাকার বিনিময়ে তার হাত ম্যাসেজ করে দিতাম। বৃহস্পতিবার দুপুরে হাত মেসেজ করে দিতে গেলে নকুল জোর করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেন। পরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কলেজছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে তাকে ছেড়ে দেন।

ভুক্তভোগীর মা বলেন, ঘটনার পর নকুল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে চুপ থাকতে বলে। কথা না শুনলে সমস্যা হবে বলে নানা হুমকি-ধমকি দেয়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়াতেই নকুল শীলকে গ্রেপ্তার করা হয়েছে।

শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ঘটনা সত্যি হলে দলীয় সিদ্ধান্ত নিয়ে নকুল শীলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত