এবার মুম্বাইয়ে ‘নির্ভয়া’র মতো পৈশাচিক ধর্ষণকাণ্ড

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৮ পিএম

দিল্লির ‘নির্ভয়া’র মতো পৈশাচিক ধর্ষণকাণ্ড ফের দেখল ভারতবাসী। ভারতের মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় শুক্রবার ভোরে একটি থেমে থাকা টেম্পোতে ৩৪ বছর বয়সী এক তরুণীকে নির্মম নির্যাতন করা হয়েছে।

ধর্ষণের ঘটনার প্রায় ৩৩ ঘণ্টা পর তার মৃত্যু হয়। ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।

শুক্রবার ভোররাতে মুম্বাইয়ের সাকিনাকা এলাকার একটি ফাঁকা টেম্পো থেকে রক্তাক্ত, অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় ওই নারীকে। ধর্ষণের মূল অভিযুক্ত মোহন চৌহানকে (৪৫) ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে।

একটি সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ধর্ষণের আগে ওই নারীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছেন মোহন। তার পর তাঁকে ধর্ষণ করে যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেন। বার বার সেই রড দিয়ে মহিলার যৌনাঙ্গে আঘাত করতেও দেখা গিয়েছে মোহনকে।

এর পরই তাকে পাশে দাঁড়ানো একটি ফাঁকা টেম্পোতে তোলেন। সেখানে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে চম্পট দেন তিনি। রাত তখন আড়াইটা বা তিনতা বাজে। ঘটনার মিনিট পনেরো বাদে ওই রাস্তা দিয়েই এক ব্যক্তি যাচ্ছিলেন। তখনই তিনি ওই নারীকে দেখতে পান। টেম্পো থেকে রক্ত গড়িয়ে পড়ছিল রাস্তায়। অজ্ঞান অবস্থায় এক নারীকে দেখতে পেয়েই পুলিশ কন্ট্রোলরুমে ফোন করেন তিনি। পুলিশ এসে সঙ্কটজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। বেশ কয়কেটি অস্ত্রোপচারও করা হয়। কিন্তু চিকিৎসকরা তার দেহে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন। ফলে শেষরক্ষা হল না। শনিবার সকালে মৃত্যু হল নির্যাতিতার।

এই পৈশাচিক ঘটনা ২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত গাড়িতে নির্মম নির্যাতনের পর মৃত্যুর কাছে হার মানা তরুণীর কথা মনে করিয়ে দিচ্ছে। ওই ঘটনাকে গণমাধ্যমগুলো নির্ভয়াকাণ্ড নাম দিয়েছিল। নির্ভয়াকেও ধর্ষণের পর গোপনাঙ্গে রড দিয়ে নির্যাতন করা হয়েছিল। ওই ঘটনায় পুরো ভারত ক্ষোভে ফুঁসে উঠেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত