চুয়াডাঙ্গা সীমান্তে ২৩ কেজি রুপার গহনা উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি।

গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে এসব গহনা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি গতকাল শনিবার দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত ৩ চোরাকারবারিকে আসামি করে মামলা দায়ের করেছে।

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, শুক্রবার রাতে মুন্সিপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ৩ জন চোরাকারবারি ৩টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত