নিজের টাকায় জন্মদিন করে কথা শুনতে হয়েছে: পরীমণি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯ পিএম

আগামী ২০ অক্টোবর পরীমণির জন্মদিন। শোবিজে আসার পর প্রতিবছর জাঁকজমকভাবে পরীমণির জন্মদিন উদ্‌যাপন নিয়ে সমালোচনা হয়েছে বারবার। পাঁচ তারকা হোটেলে গর্জিয়াস পোশাকে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিতেন। এ বছর আরও বড় পরিসরে জন্মদিন উদ্‌যাপনের কথা ভাবছেন। তবে, এবার তিনি স্পনসর নিয়ে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন।

পরীমণি বলেন, ‘যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করব।’

তিনি বলেন, ‘প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করে কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব।’

ইতিমধ্যে জন্মদিন উদ্‌যাপনের নানা প্রস্তুতি নিতেও শুরু করেছেন বলে জানান তিনি।

image

‘মুখোশ’-এর ডাবিং করার মধ্য দিয়ে তিনি গত সপ্তাহে কাজে ফিরেছেন। দুই দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এখন বাসায় বিশ্রামে আছেন।

জানা গেছে, ‘মুখোশ’র তার অংশের আর ৪০ মিনিটের ফুটেজের ডাবিং করলেই কাজ শেষ হয়ে যাবে। তিনি এখন মৌসুমি জ্বরে আক্রান্ত। কয়েক দিন আগে করোনা ও ডেঙ্গু পরীক্ষা করেছেন। মঙ্গলবার পরীক্ষার ফল হাতে পেয়েছেন। শরীরে এসবের সমস্যা নেই। সপ্তাহখানেক বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

পরীমণি জানান, আগামী ১৫ অক্টোবর থেকে নতুন ছবি ‘বায়োপিক’-এর শিডিউল দিয়েছেন। মাঝে দু-এক দিন বিরতি দিয়ে টানা ২০ দিন কাজ করবেন। এরপর ‘প্রীতিলতা’ ছবির বাকি অংশের শুটিং করবেন বলে জানান এই অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত