ক্যাডবেরি ডেইরি মিল্কের সেই বিজ্ঞাপন নতুন রূপে, মুগ্ধ নেটিজেনরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪ পিএম

১৯৯৪ সালে কনফেকশনারি জায়ান্ট ক্যাডবেরি ডেইরি মিল্কের একটি বিজ্ঞাপন প্রজেক্ট শুরু করে যেখানে মডেল শিমোনা রাশি একটি লোকাকীর্ণ ক্রিকেট স্টেডিয়ামে নেচেছিলেন। গতকাল বৃহস্পতিবার সেই ধারণাকেই মূল ধরে আবার চালু হয় বিজ্ঞাপনটি।

ওই বিজ্ঞাপন এমন সময়ে হয়েছিল যখন নারীরা ওই অঙ্গনে মায়ের ভূমিকা বা পরিবারের দেখাশোনার ভূমিকায় শুধু সীমাবদ্ধ ছিল।

ক্যাডবেরির সেই বিজ্ঞাপনে শিমোনাকে নীল ফুলের পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করে নাচতে দেখা গেছে। সেটিও একটি ক্রিকেট ম্যাচে জেতার আনন্দ উদযাপন। তবে, শিমোনা সেখানে সেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

নতুনটিতে দেখা যায়, একজন নারী ক্রিকেটার ম্যাচ বিজয়ী একটি রান করছে আর সেটি উদ্‌যাপনের জন্য একজন পুরুষ মাঠে উল্লাস করতে করতে ছুটে যায়। নারীরা সমস্ত বাধা ভেঙে এগিয়ে যাচ্ছে তার-ই স্বীকৃতি হিসেবে বিজ্ঞাপনটিকে দেখছে প্রতিষ্ঠানটি।

ক্যাডবেরির নতুন করে শুরু করা বিজ্ঞাপনটি চ্যালেঞ্জের মতোই ছিল। এর মধ্য দিয়ে তারা ব্র্যান্ডটিকে বাজারে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যও ‘চকলেট যে শুধু শিশুদের জন্য না’ এই চেতনার পরিবর্তন করা। বিজ্ঞাপনে এও বোঝানো হয়েছে, প্রত্যেকের ভেতর একটি শিশুমন থাকে। নারীরা এখন অলিম্পিক থেকে শুরু করে সব জায়গায় সমান পদক্ষেপ রাখছে। দুনিয়াব্যাপী পরিবর্তনের যে আভাস সেটি ছড়িয়ে দেওয়ার তাগিদ থেকে প্রতিষ্ঠানটি এই বিজ্ঞাপন তৈরি করেছে।

নব্বইয়ের দশকে সেই বিজ্ঞাপনটি এক মিলিয়নেরও বেশি মানুষের হৃদয় জয় করেছিল। নতুন বিজ্ঞাপনটিও মানুষের ভালোবাসা পাবে এমন প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত