নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত, অসহায় দরিদ্র পাঁচ হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়াস্থ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণকালে আলহাজ রফিকুল ইসলাম বলেন, মহামারী করোনার শুরু থেকে রূপগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় রংধনু গ্রুপের সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলার লক্ষাধিক মানুষ ধাপে ধাপে রংধনু গ্রুপের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্যসামগ্রী, পরিধেয় বস্ত্র পেয়েছেন। এরই ধারাবাহিকতায় এই খাদ্য সহায়তা ও নগদ টাকা প্রদান করা হচ্ছে।
