হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী জেন পওয়েল আর নেই

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৫০ পিএম

হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী জেন পওয়েল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার উইলটনের নিজ বাড়িতে মৃত্যু হয় অভিনেত্রীর। বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তিনি। শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু সুসান গ্র্যাঞ্জার।

চল্লিশ ও পঞ্চাশের দশকের মিউজিক্যাল সিনেমার অভিনেত্রী ছিলেন জেন পওয়েল। ‘সেভেন ব্রাইডস ফর সেভেন ব্রাদার্স’, ‘রয়্যাল ওয়েডিং’ সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯২৯ সালে পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন জেন পওয়েল। তিনি খুব কম বয়স থেকেই গান, নাচ ও অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিন সন্তান রেখে গিয়েছেন অভিনেত্রী।

সূত্র: সিএনএন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত