শখের বেবি বাম্পের ছবি নিয়ে সমালোচনা! জাহারা মিতুর ক্ষোভ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৪ পিএম

সম্প্রতি মা হওয়ার খবর জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শখ। এমন খুশির খবরে তার ভক্ত-অনুরাগীরা এতদিন অভিনন্দনও জানিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় শখের বেবি বাম্পের ছবি। যে ছবিতে শখকে চেনায় দায়। সেই গ্ল্যামারাস শখের এমন ছবি দেখে অনেকেই সমালোচনা করছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় শখের ছবি ঘিরে সমালোচনা হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়িকা জাহারা মিতু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘মডেল, অভিনেত্রী শখ। যার রূপের যাদুকে মুগ্ধ সবাই। ব্যক্তিগতভাবে আমারও ধারণা শখের মতন সুন্দরী মেয়ে বাংলাদেশে কম জন্মেছে। কয়েক ঘন্টা ধরে দেখছি শখের বর্তমান ছবি নিয়ে খুব লেখালেখি হচ্ছে। যখন আপনারা বডি শেমিংএ ব্যস্ত, তখন এই মেয়েটি কিন্তু তার জীবনের অন্যতম সেরা সময় পার করছে। যে সময়ে প্রতিটা মুহূর্ত অনাগত সন্তানের কথা ভেবে মানুষ যেমন খুশি থাকে, তেমনি প্রত্যেকটি সেকেন্ড থাকে অনিশ্চয়তায় ভরা। শখের বর্তমান অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তিনি অবশ্যই প্র্যাগনেন্সি সময়ের যে শারীরিক প্রভাবগুলো হয় তাতে প্রভাবিত। তার কি হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে নাকি তিনি স্বজ্ঞানে নিজেকে এমন পরিবর্তন করেছেন তা কিন্তু আমি আপনি জানি না। বরং তিনি যদি তার শরীর নিয়ে বিন্দুমাত্র লজ্জিত হতেন, তিনি ক্যামেরার সামনে দাঁড়াতেন না, ছবিগুলো সোস্যাল মিডিয়ায় পোস্ট করতে দিতেন না। তিনি এখন নায়িকা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না যে তাকে একদম ফিট থাকতে হবে। তাই তার এই শারীরিক পরিবর্তন নিয়ে তাকে হেয় করে আমার আপনার বলার কিন্তু কোনো জায়গা থাকা উচিৎ নয়।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি মেয়ের জীবনের সেরা সময় মাতৃত্বকালীন সময়। তাই তাকে এই সময়ের জন্য অভিনন্দন। প্রতিটি মেয়েই চায় একটি সুখী পরিবার, তার মুখের হাসি বলে দিচ্ছে তিনি ভালো আছেন। প্রিয় শখের জন্য শুভকামনা, ভালোবাসা।’

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত