ফিলিপাইনের প্রেসিডেন্ট পদে লড়বেন বক্সার প্যাকুইয়াও

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:১২ পিএম

আগামী বছর হতে যাওযা দেশের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন জানিয়েছেন ফিলিপাইনের বক্সিং তারকা ম্যানি প্যাকুইয়াও।

ক্ষমতাসীন দল পিডিপি-লাবানের একটি উপদল থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। বর্তমানে ফিলিপাইন সংসদের সংসদের সিনেটর ৪২ বছর বয়সী প্যাকুইয়াও।

বর্তমানে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রদ্রিগো দুতার্তে। আরেক মেয়াদে তিনি দায়িত্ব পালনে আগ্রহী। এক্ষেত্রে প্যাকুইয়াও হয়ে উঠতে পারেন তার প্রতিদ্বন্দ্বী, এমনটাই মনে করছেন সমালোচকরা।

প্যাকুইয়াওকে সর্বকালের সেরা বক্সার হিসেবে বিবেচনা করা হয়। ২০১০ সাল থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত