সর্বোচ্চ স্বচ্ছতায় পুলিশে নিয়োগ হবে: এসপি ফারুক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৭ পিএম

কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেছেন, সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ হবে পুলিশে। সে লক্ষ্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘হে জওয়ান, হও আগুয়ান, ডাকিছে স্বদেশ, স্বচ্ছ নিয়োগে পাবে চাকরিতে প্রবেশ’, এ স্লোগানে এবার পুলিশের কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় সাংবাদিকদের এসব বলেন তিনি।

ফারুক আহমেদ জানান, এবার সর্বোচ্চ স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে নিয়োগ কাজ সম্পন্ন হবে। কেউ কোনো প্রকার অবৈধ সুযোগ গ্রহণের কোনো সুযোগ নেই। সে চাকরি প্রার্থী হোক কিংবা তৃতীয় কোনো পক্ষ। তবে অবশ্যই এ ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।

সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে কীভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে সে বিষয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

পুলিশ সুপার জানান, এ নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। নিয়োগে কিছু উদ্যোগ নেয়া হয়েছে যা এবারই প্রথম।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর দপ্তর) রাজন কুমার দাশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত