হাটহাজারীতে করোনায় প্রধান শিক্ষিকার মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৬ পিএম

চট্টগ্রামের  হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেরদৌসি বেগম (৫৭) নামে এক শিক্ষিকা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি ইউনিয়নের আলী মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

ফেরদৌসি বেগম দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করে আসছেন। তিনি গত ১৭ সেপ্টেম্বর তিনি করোনা আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তিনি স্বামী আবদুল মাবুদ মল্ল, দুই মেয়ে, এক ছেলে, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন, ছাত্রছাত্রীসহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন।

প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগমের মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত