‘এ’ দলের হয়ে আত্মবিশ্বাস ফেরানো ইনিংস মুশফিকের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৫ পিএম

নিউজিল্যান্ড সিরিজে রান পাননি। তাই বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতি নিয়ে অতৃপ্তি ছিল মুশফিকুর রহিমের। যা দূর করতে হাই পারফরম্যান্স দলের (এইচপি) বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একদিন ম্যাচে খেলার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ব্যাটার। এ পরিকল্পনায় মুশফিককে সার্থকই বলতে হবে। অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জ্বালানি কুড়িয়ে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

চট্টগ্রামে মঙ্গলবার প্রথম একদিনের ম্যাচে মুশফিক ও ইমরুল কায়েসের ব্যাটে ২৪৮ রান তাড়ায় ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। ইমরুল ৮১ বলে ৫ চারে ৬০ রানের ইনিংস খেলেন। মুশফিক ৯১ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস।

এ ছাড়া অধিনায়ক ‍মুমিনুল হক ৪৫ বলে ২৯, নাজমুল হোসেন শান্ত ১৮ বলে ২৭, মোসাদ্দেক হোসেন ৩১ বলে ২৪, মোহাম্মদ মিঠুন ২৩ বলে অপরাজিত ২৮ রান করেন। সুবাদে ১৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশ ‘এ’ দলের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে টস হেরে ব্যাট করতে নামে বিসিবি এইচপি দল। তানজিদ হাসান ও শাহাদাত হোসেনের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪৭ রান করে দলটি। তানজিদ ৯৩ বলে ৮১ রান করেন ৬ চার ও ২ ছক্কায়। শাহাদাত ৬৪ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান।

এ দলের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ৪ উইকেট পেয়েছেন। ২ উইকেট নিয়েছেন রুবেল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত