সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ পিএম

সিলেট মহানগর বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে গঠিত ২৯ সদস্যের কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন দিয়েছেন। গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট হাবিবুর রহমান, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী ও রোকশানা বেগম শাহনাজ এবং সদস্য হিসেবে রয়েছেন নাসিম হোসাইন, জিয়াউল হক জিয়া, আবদুর রহিম, আমির হোসেন, নিহার রঞ্জন দে, আবদুল আলিম দীপক, নজিবুর রহমান, আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমেদ মোর্শেদ, হুমায়ুন আহমেদ মাসুক, আক্তার রশিদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হোসেন, শামীম মজুমদার, মতিউল বারী খোরশেদ ও আবুল কালাম।

সর্বশেষ ২০১৬ সালের ৭ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটিতে সভাপতি পদে নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম দায়িত্ব পেয়েছিলেন। ২০১৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বদরুজ্জামান সেলিম দলের সিদ্ধান্ত না মেনে মেয়র পদে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মেয়াদ উত্তীর্ণ এ কমিটির অনেকে নিষ্ক্রিয় ছিলেন। এ অবস্থায় কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্র জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত