নড়াইলে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ আয়োজন করা হয়।
‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা নিয়ে তুলে ধরেন মুক্তিযোদ্ধা তবিবর রহমান খান।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়ে তাদের ভয়াবহ অভিজ্ঞতা শিক্ষার্থীসহ অতিথিদের কাছে বর্ণনা করেন।
