পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের শূণ্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। ৫ টি পদে মোট ২৫ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: হিসাব রক্ষক- ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ১১,৩০০ – ২৭,৩০০ টাকা।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
পদের নাম: ক্যাশিয়ার- ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০৭টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক- ১২টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।
আবেদন শুরুর সময়: ০৭ অক্টোবর সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://moefcc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
