সড়কের পাশে পাটকাঠি শুকানোর সময় বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় ফজুরুন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজুরুন বেগম ঘোনাপাড়ার পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ শেখের স্ত্রী।

গোপালগঞ্জের ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, সকালে বাড়ির সামনে সড়কের পাশে পাটখড়ি শুকাচ্ছিলেন ওই বৃদ্ধা।

এই সময় গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত