জাতিসংঘের সাত কর্মকর্তাকে বহিষ্কার করেছে ইথিওপিয়া

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:৫১ এএম

জাতিসংঘের সাতজন উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে বহিষ্কার করছে ইথিওপিয়া। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ইথিওপিয়া বলছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে এ কর্মকর্তারা।

বৃহস্পতিবার ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফেইসবুকে এক বিবৃতিতে বলেছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই কর্মকর্তাদের দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

তবে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে।

ইথিওপিয়ার উত্তাল টিগ্রে অঞ্চলের লাখ লাখ মানুষ সম্ভাব্য দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে— জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এমন মন্তব্য করার দুই দিন পর এই ঘোষণা এলো।

যে সাতজনকে ইথিওপিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে জাতিসংঘ শিশু তহবিল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রধানও রয়েছেন। বাকি পাঁচজন ওসিএইচএ কর্মকর্তা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, এই বহিষ্কারের কারণে ‘হতবাক’ তিনি। আরও জানান, সংগঠনগুলোর কার্যক্রম ‘মানবতা, পক্ষপাতহীন, নিরপেক্ষতা এবং স্বাধীনতার মূল নীতি দ্বারা পরিচালিত’ হয়।

ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে ২০২০ সালের নভেম্বরে ফেডারেল, সহযোগী আঞ্চলিক বাহিনী এবং টিগ্রায়ান পিপলস লিবারেশন ফ্রন্ট সমর্থিত বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে। যার কারণে ওই অঞ্চলের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষ ও জীবনহানির ঝুঁকিতে রয়েছেন। যাদের বড় একদিন একটি অংশ বাড়িঘর ছেড়েছেন।

এ দিকে কোনোরকম প্রমাণ ছাড়াই ইথিওপিয়া অভিযোগ করেছে, অজ্ঞাতনামা সাহায্য কর্মীরা টিগ্রে বাহিনীকে সমর্থন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত