নোয়াখালীতে টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শীর্ষ সন্ত্রাসী জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত জুয়েল (২৮) বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
শুক্রবার দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মিজি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
