আমিরাতগামীদের করোনা পরীক্ষার ফি দেবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১০:৫৬ পিএম

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের করোনার আরটি-পিসিআর পরীক্ষার ফি হিসেবে নির্ধারিত ১৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে তৎপর।

তিনি বলেন, এর অংশ হিসেবে আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্ধারিত ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত