চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য
বহুনির্বাচনী
১. বয়ঃসন্ধিকালে মানসিক কী পরিবর্তন ঘটে?
i. কৌতূহল বৃদ্ধি পায়
ii. আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
iii. আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. কখন ছেলেমেয়েদের প্রতি বিশেষ নজর দিতে হয়?
ক. যৌবনে খ. কৈশোরে
গ. শৈশবে ঘ. নবজাতক
৩. কৈশোরে আবেগতাড়িত হয়ে অনেকে গ্রহণ করে
ক. ভুল সিদ্ধান্ত খ. সঠিক সিদ্ধান্ত
গ. স্বাভাবিক জীবন ঘ. বিয়ে করে
৪. সম্প্রতি কোন রোগের টিকা আবিষ্কার করা হয়েছে
ক. ক্যানসার খ. এইডস
গ. রোটা ভাইরাস ঘ. পোলিও
৫. অপরিণত বয়সে গর্ভধারণের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো যায়
i. মিডিয়ার মাধ্যমে ii. র্যালি করে
iii. নাটক ও সংগীতের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. প্রজনন স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব রয়েছে
i. পারিবারিক ii. সামাজিক iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. দৈহিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের কী থাকা প্রয়োজন?
ক. ধারণা খ. বিদ্যা
গ. জ্ঞান ঘ. শিক্ষা
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. ক
