ই-কমার্স প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হলেন বিদ্যা সিনহা মিম

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৩:৪৭ পিএম

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম বর্তমানে ব্যস্ত রয়েছেন দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং নিয়ে। এদিকে সম্প্রতি একটি ই-কমার্স প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এ বিষয়ে দেশ রূপান্তরকে মিম বলেন, ‘গত মাসের ২৮ তারিখে এই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ভাল্লাগতেছে, প্রথমবার কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি।’

ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে বর্তমানে নানা অভিযোগ রয়েছে। সেই দিকে ইঙ্গিত করলে তিনি বলেন, ‘যতটুকু কথা বলে বুঝেছি, তাদের উদ্দেশ্য ভালো, তারা সততার সঙ্গেই কাজ করবে। এ ছাড়া এই প্রতিষ্ঠানটি ক্যাশ ইন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করবে। ফলে সমস্যা হওয়ার কথা না। আশা করি ভালোভাবেই সবকিছু হবে এবং প্রতিষ্ঠানটিও বহুদূর এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’

মিমের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তিনি অন্তর্জালের শুটিং করছিলেন। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘বেশ ভালোভাবেই ছবিটির কাজ এগোচ্ছে। সাইবার নিরাপত্তা ও দেশের তথ্য প্রযুক্তি খাতকে প্রাধান্য করেই ছবিটি নির্মিত হচ্ছে।’

 ‘লেটস স গো মার্ট’ নামের এই নতুন ই কমার্স প্রতিষ্ঠানটি ‘নেভার লেট গো অব ইউর নিডস’ স্লোগানকে সামনে রেখে বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে দেশের বাজারে আসতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত