না.গঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০১:৫৯ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণের অভিযোগে  মো. রাহাত নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার সকালে জেলার বন্দর থানার ১ নম্বর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় কিশোরীকে। এর আগে কিশোরীর ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানার বন্দর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী রাহাতকে গ্রেপ্তার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত