চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা সিআরবিতে হাসপাতাল নির্মাণের পক্ষে অবস্থান নিয়ে প্রমাণ করেছেন তারা জনবিরোধী। চট্টগ্রামের ঐতিহ্য ও গর্বের জায়গা সিআরবির প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি। গতকাল সোমবার বিকেলে সিআরবি সাত রাস্তার মোড়ে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) ও গণ-অধিকার ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সিআরবি রক্ষায় প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×
