গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির আহ্বায়ক কমিটি

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:০৩ পিএম

গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাহ উদ্দিন সরকার, সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার এ কমিটি অনুমোদন দেন। ৪৩ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি নেতা মো. মনিরুল ইসলাম বাবুলকে আর সদস্য সচিব করা হয়েছে প্রকৌশলী ইদ্রিস খানকে। আগামী ৩ মাসের মধ্যে থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত