ইভ্যালি, ই-অরেঞ্জ, রিং আইডিসহ বেশ কিছু ই-কমার্স সাইটের মতোই গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণখানের কাওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, সিআইডির আরেকটি টিম টুয়েন্টিফোর টিকিট ডটকমের পরিচালক মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফতুল্লা থানায় গত ২ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আগের মামলাতেই প্রতিষ্ঠানটির পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেপ্তার করা হয়।
