ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির পানীয় জলের দাম ওঠে এসেছে সংবাদ শিরোনামে। বলা হচ্ছে, তিনি নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন।
দেশটির সংবাদমাধ্যম বলছে, ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ টাকারও বেশি। তাহলে নীতার এক ঢোক জলের দাম কত পড়ে!
কিন্তু এই পানির এত দাম কেন? জানা যায়, স্বাস্থ্যকে তরতাজা রাখতে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’ নামের পানি পান করেন নীতা। এটি বিশ্বের সবচেয়ে দামি বোতলবন্দী পানির মধ্যে একটি।
ওই পানি আসে ফ্রান্স ও ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় জলে ৫ গ্রাম সোনার ছাই মেলানো থাকে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই দাম লাখ লাখ টাকা।
শুধু পানি নয়, বোতলের জন্যও খরচ বেড়ে সালে। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে স্বীকৃতি পায়।
বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে এই বোতল। আর এ ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২৪ হাজার টাকার মতো।
