ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে তালেবানের বৈঠক

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৫:৩৫ পিএম

আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা নেওয়ার পর দেশটির অর্থনীতি আরও ভেঙে পড়েছে বলে জানিয়েছিল জাতিসংঘ। তালেবান সরকারের স্বীকৃতি নিয়ে এখনো আলোচনা চলছে। তবে, জাতিসংঘ তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এরই মধ্যে শুক্রবার দোহায় বিশ্বের শক্তিশালী ও প্রভাবশালী দেশসমূহের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে তালেবানের নেতৃস্থানীয়রা।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক তালেবান মুখপাত্র সুহেল শাহীনের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার তালেবানের নেতারা ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছেন।

তালেবান মুখপাত্র সুহেল শাহীন জানিয়েছেন, আমরা শুক্রবার দোহায় ইইউ, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি।

তাদের প্রতিনিধি দলের সঙ্গে আফগানিস্তানের রাষ্ট্রপতি মৌলভি মতিউল হকও ছিলেন বলে সুহেল শাহীন এক টুইটে জানিয়েছেন।

স্পুতনিক জানিয়েছে, তালেবানের মুখপাত্র উল্লেখ করেছেন আফগানের জন্য শীতের আগেই মানবিক সহায়তা জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত