অ্যাশেজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ইংল্যান্ড

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৭:৪৫ পিএম

আসছে অ্যাশেজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৭ সদস্যের স্কোয়াডের সবারই রয়েছে টেস্ট খেলার অভিজ্ঞতা।

৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ইংলিশদের নেতৃত্বে থাকছেন জো রুট। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন জস বাটলার।

কদিন আগেই বাটলার জানিয়েছিলেন, পরিবারকে সঙ্গে নিয়ে যেতে না দিলে তিনি অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরে যাবেন না। তবে রবিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্তৃক ঘোষিত দলে নাম রয়েছে বাটলারের।

চোটের জন্য ভারতের বিপক্ষে সব শেষ টেস্ট সিরিজের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। তবে চোট সারিয়ে তিনি অ্যাশেজ সিরিজের স্কোয়াডে ফিরেছেন।

তবে অ্যাশেজেও ইংল্যান্ড দলে পাচ্ছে না জোফরা আর্চারকে। দলে নেই তারকা অলরাউন্ডার বেন স্টোকসও। ওপেনার হাসিব হামিদ অ্যাশেজের দলে নিজের জায়গা ধরে রেখেছেন।

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড

জো রুট (অধিনায়ক), ররি বার্নস, হাসিব হামিদ, জ্যাক ক্রলি, ডেভিড মালান, অলি পোপ, ড্যান লরেন্স, জনি বেয়ারস্টো, জস বাটলার, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ডমিনিক বেস, ক্রিস ওকস, মার্ক উড, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন।

অ্যাশেজের সূচি

প্রথম টেস্ট: ৮-১২ ডিসেম্বর (ব্রিসবেন)

দ্বিতীয় টেস্ট: ১৬-২০ ডিসেম্বর (অ্যাডিলেড)

তৃতীয় টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন)

চতুর্থ টেস্ট: ৫-৯ জানুয়ারি (সিডনি)

পঞ্চম টেস্ট: ১৪-১৮ জানুয়ারি (পার্থ)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত