৩২ লাখ টাকার হেরোইন ও অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:৪১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১০ এর একটি টিম। এ সময় তাদের নিকট থেকে ০২টি ওয়ান শটগান, ০৩ টি কার্তুজ (গুলি), ০১টি সুইচ গিয়ার চাকু ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

রবিবার ১০ অক্টোবর দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. শাওন উদ্দীন (২৭) ও মো. সাইদুর রহমান (১৯) ।

র‌্যাব ১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে আনুমানিক বত্রিশ লাখ বিশ হাজার টাকা মূল্যের ৩২২ গ্রাম হেরোইনসহ দুজন অস্ত্রধারী কারবারিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তাররা অস্ত্রধারী সন্ত্রাসী ও পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক কারবারসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত