সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি কেনা-বেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতা ও সংশ্লিষ্ট ফেইসবুক পেইজ অ্যাডমিন মো. শাহরিয়ার ইমরানসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
জয়পুরহাট ও ঢাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব মঙ্গলবার সকালে এক এসএমএস বার্তায় জানায়।
এ বিষয়ে দুপুর পৌনে ১২টায় র্যাব মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মিডিয়া ব্রিফ করবেন বলে এতে জানানো হয়।
