সম্ভবত মাতলামির সবচেয়ে অদ্ভূত গল্পটি আপনি পড়তে যাচ্ছেন!
বায়হান মুতলু নামে তুরস্কের ৫০ বছর বয়সী এক ব্যক্তি কয়েকদিন আগে দেশটির গ্রামীণ এলাকা কায়াকা থেকে নিখোঁজ হন। এলাকাটি তুরস্কের বুরসা প্রদেশের ইনেগোল শহরের কাছাকাছি।
যেদিন এই হাস্যকর ঘটনাটি ঘটেছিল, বায়হান এবং তার বন্ধুরা একসঙ্গে মদ্যপান করেছিলেন। এর পরে ৫০ বছর বয়সী বায়হান মুতলু আর বাড়িতে ফিরে আসেননি এবং জঙ্গলে কোথাও ঘুরে বেড়াচ্ছিলেন।
বায়হানের পরিবার এবং বন্ধুরা এতে আতঙ্কিত হয়ে পড়েন। অবশেষে স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয় এবং বনে তল্লাশি অভিযান শুরু করা হয়।
স্থানীয় লোকরাও ওই অনুসন্ধান অভিযানে যোগ দেয় এবং কিছুক্ষণের মধ্যে ওই এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে আরও অনেক মানুষ অনুসন্ধান অভিযানে যোগ দেয়।
স্থানীয় সংবাদমাধ্যম এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযানে যোগ দেওয়া লোকরা ক্রমাগত তাঁর নাম ধরে ডাকছিল। হঠাৎ এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি।
এনটিভি জানায়, তল্লাশি দলে থাকা একজনকে হঠাৎ বলতে শোনা যায়, ‘আমরা কাকে খুঁজছি? আমি তো এখানেই আছি’।
হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন! লোকটি নিজেই নিজের তল্লাশি অভিযানে যোগ দিয়েছিল!
সবাই অবশেষে স্বস্তি পেয়েছিল এবং শেষ পর্যন্ত অবশ্যই একটি দুর্দান্ত হাসি পেয়েছিল তাদের।
