বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তৃতীয় ব্যাচের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বুধবার কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান। এ সময় ট্রাস্টের সচিব (উপসচিব) তরফদার মো. আক্তার জামীলসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
×
