হিলিতে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১:৪১ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ভুয়া দলিলের মাধ্যমে জমি জবর দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর প্রেস ক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী একটি পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আছমান আলী মন্ডলের ছেলে আরশাদুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল ও তার ছোট ভাই এমদাদুল হক মন্ডল ভুয়া ও জাল কাগজ তৈরি করে অন্যের জমি তাদের নিজের দাবি করে জবর দখলের পাঁয়তারা করছেন।

তিনি অভিযোগ করেন, ‘গত ১৫ সেপ্টেম্বর আকরাম হোসেন মন্ডল, তার ভাই এমদাদুল হক মন্ডল, ভাতিজা জুনায়েদ হোসেনসহ তাদের ভাড়াটিয়া বাহিনী আমার ভাগিনা ও দুই বোনকে বেধড়ক মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বর্তমানে তাদের ভাড়াটিয়া বাহিনী আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত