দেশজুড়ে সাম্প্রদায়িক হানাহানির প্রতিবাদে সাতক্ষীরায় সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল শিক্ষার্থীরা গানে গানে প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচির আয়োজন করে গণ সাংস্কৃতিক মৈত্রী।
এতে অংশ নেন- অদিতি আদৃতা সৃষ্টি, রুবিনা পারভীন রুমি, ফারহান, ফায়সাল, ইথিকা আদৃতা নিহা, সুমাইয়া পারভীন ঝরা, আসিফ নেওয়াজ প্রমুখ।
সংস্কৃতিকর্মীরা জানায়, অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ধর্মের নামে কোন হানাহানি চলতে পারে না। আমাদের বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সোনার বাংলা। কর্মসূচিতে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা রুখে দিতে সমন্বিত কণ্ঠে বিভিন্ন গণসংগীত পরিবেশিত হয়।
