কাশবনে ছবি তুলতে নিয়ে কিশোরীকে ধর্ষণ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:৪০ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম বালুচরের কাশবনে ডেকে নিয়ে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, গাইবান্ধা জেলা শহরের এক মেয়ের সঙ্গে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার মাহবুব তার বন্ধু পলাশকে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। পরে তারা মেয়েটিকে কাশবনে ছবি তোলার কথা বলে ফুলছড়ির গজারিয়ার চরে নিয়ে যায়। এরপর মাহবুব প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তার বন্ধু পলাশও মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। পরে মেয়েটির মা থানায় মৌখিক অভিযোগ দিলে ফুলছড়ি থানার ওসি কাওসার আলীর নেতৃত্বে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি কাওসার আলী বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে লিখিত অভিযোগ দিলে শনিবার রাত ১২টার দিকে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়। গতকাল রবিবার তাদের আদালতে পাঠানো হয়।

মনোহরদীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টায় পৌর কাউন্সিলর আটক : নরসিংদীর মনোহরদীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন আকন্দ বাবুল (৫০) নামে এক পৌর কাউন্সিলরকে আটক করেছে র‌্যাব। গত শনিবার বিকেলে মনোহরদী পৌরসভাধীন আকন্দবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত বুধবার আকন্দবাড়ী জামে মসজিদের সাবেক ইমামের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান কাউন্সিলর বাবুল। অভিযুক্ত বাবুল আকন্দ একই এলাকার প্রয়াত আবদুল কুদ্দুস আকন্দের ছেলে। মনোহরদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত