বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বেঙ্গল হারবাল গার্ডেনের মধ্যকার একটি সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে বিসিএসআইআর সচিবের কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় বেঙ্গল হারবাল গার্ডেন তাদের সকল পণ্যের পরীক্ষায় বিসিএসআইআর থেকে বিশেষ সহযোগিতা পাবে। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিসিএসআইআরের সচিব শাহ্ আবদুল তারিক এবং বেঙ্গল হারবাল গার্ডেনের জেনারেল ম্যানেজার (অপারেশন) কৃষ্ণ কান্ত গোলদার। বিজ্ঞপ্তি।
